সুপ্রিয় অভিভাবক মন্ডলী,
আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত আন্তরিকতা আর পূর্ণ সহযোগিতায় সিক্ত হয়ে এসেছে এ যাবত এবং এজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোন ভাষা নেই। আমরা এই স্কুলের জন্য আপনাদের সেই একই মনোভাব সব সময়ই মনে প্রাণে কামনা করি। আমরা গভীরভাবে প্রীত হবো যদি আপনাদের ছোট ছোট গোলাপ কুঁড়িগুলোকে ভর্তি করেন আমাদের স্কুলে। আমরা সবাই আমাদের সবটুকু ভালবাসা আর হৃদয়ের উষ্ণতা দিয়ে, আপনাদের সোনামনিদের সত্যিকার অর্থেই সুসন্তান করে গড়ে তোলার প্রচেষ্টা নেবো।
আপনাদের সোনামণিদের স্বাগত জানানোর জন্য ABC ইন্টারন্যাশনাল স্কুলের দুয়ার সদাই রয়েছে অবারিত। কবে আসছেন? এসে দেখুনই না একবার। “আমি কান পেতে রই”।
মোঃ কামাল হোসেন
অধ্যক্ষ
