স্কুলের নিয়ম-শৃঙ্খলা
- স্কুল অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে অথবা abcints.com থেকে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
- ভর্তির সময় প্রদেয় সকল ফি পরিশোধ সাপেক্ষে ভর্তি হতে হবে।
- ভর্তির সময় পরিশোধিত টাকা অফেরতযোগ্য।
- বছরের যে মাসেই ভর্তি করানো হোক না কেন জানুয়ারি মাস থেকে বেতন পরিশোধ করতে হবে।
- মাসিক বেতন প্রতি ইংরেজি মাসের ১ হতে ১০ তারিখের মধ্যে abcints.com এ অথবা EximusEdu App এর সাহায্যে অনলাইনে পরিশোধ করতে হবে।
- বেতন প্রদানে বিলম্ব হলে প্রতি মাসের জন্য ২৫ টাকা হারে বিলম্ব ফি প্রদান করতে হবে। তবে পরপর ৩ (তিন) মাস বেতন না দিলে ভর্তি বাতিল বলে গন্য হবে। সে ক্ষেত্রে পুনঃ ভর্তি ফি প্রদান পূর্বক ভর্তির সুযোগ থাকবে।
- ভর্তি সংক্রান্ত বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
- স্কুল কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান করে স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে স্কুলে আসতে হবে। স্কুল প্রাঙ্গনে থাকাকালীন আইডি কার্ড অবশ্যই দৃশ্যমান থাকতে হবে।
- বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্কুল কর্তৃক নির্ধারিত সময়ে অংশগ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই নির্ধারিত সময়ের পর পরীক্ষা নেয়া হবেনা।
- বিশেষ ব্যবস্থায় অসুস্থ শিক্ষার্থীর ক্ষেত্রে ডাক্তারী সার্টিফিকেট জমাদান সাপেক্ষে পূর্ববর্তী পরীক্ষা সমূহের ফলাফলের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে ভর্তির অনুমোদন দেয়া হতে পারে।
- বিদ্যালয় সম্পর্কিত যাবতীয় পরামর্শ, অভিযোগ স্কুল চলাকালে অফিসে এসে সরাসরি সাক্ষাৎ করে পেশ করা যাবে।
- বিদ্যালয়ের নিয়ম-নীতি লঙ্ঘন বা শৃঙ্খলা বিরোধী কোন কার্যকলাপের জন্য কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে পারবেন।
- শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে RFID আইডি কার্ডের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অন্যথায় অনুপস্থিত বলে গন্য করা হবে। প্রতিদিন উপস্থিতির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর প্রদান করা হয়।
- নির্দিষ্ট পোশাকে স্কুলে আসা বাঞ্ছনীয়। অন্য পোশাক গ্রহণযোগ্য নয়। ইউনিফর্মে অবশ্যই স্কুলের মনোগ্রাম থাকতে হবে। শীতকালীন পোশাক নেভী ব্লু সোয়েটার ভি-গলা। কোন ছাত্রী বোরকা পরিধান করতে চাইলে অবশ্যই কালো বা সাদা রঙের পরিধান করতে হবে। হিজাব পরিধান করতে চাইলে অবশ্যই সাদা রঙের পরিধান করতে হবে।
ডিজিটালাইজড স্কুলিং
- ABC International School এ RFID (Radio Frequency Identification) স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি নেয়া হচ্ছে। এছাড়া ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড কম্পিউটারাইজড সিস্টেমের সাহায্যে তৈরি করা হচ্ছে। ABC International School এর নিজস্ব স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (EximusEdu) এবং ওয়েবসাইটের (abcints.com) সাহায্যে শিক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারে এবং ঘরে বসেই যেকোনো সময় টিউশন ফি প্রদান করতে পারে।
ছুটি
- স্কুল প্রতি শুক্র ও শনিবার বন্ধ থাকে। সরকারী ও অন্যান্য ঐচ্ছিক ছুটি কর্তৃপক্ষের বিবেচনা সাপেক্ষে পূর্ব নোটিশ দ্বারা জানানো হয়। যে কোন হরতাল বা ধর্মঘটের সময় স্কুল বন্ধ থাকবে। হরতাল/ধর্মঘটের কারণে লেখাপড়ার বেশি ব্যাঘাত ঘটলে সপ্তাহের ছুটির দিনে অথবা অনলাইনে ‘মেক আপ ক্লাস’ নেওয়ার ব্যবস্থা করা হবে। কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে যেদিন উপস্থিত হবে সেদিন অবশ্যই শ্রেণি শিক্ষিকার নিকট দরখাস্ত জমা দিতে হবে। এর পরে আর দরখাস্ত গ্রহন করা হবে না।
- দরখাস্ত ছাড়া HW এর মার্কস সমন্বয় করা হবে না।
ডায়েরি লিখন বা ব্যক্তিগত মতামত
- শিক্ষকদের সাথে অভিভাবকবৃন্দের যোগাযোগের সেতুবন্ধনের মাধ্যম হিসেবে ব্যক্তিগত ডায়েরি লিখন ব্যবস্থা চালু রয়েছে। শিক্ষার্থীদের আচরনিক সমস্যা, পড়াশুনা শেখা না শেখা, বাড়ির কাজ সঠিকভাবে আনা না আনা, পরীক্ষার ফলাফল ও বিভিন্ন নোটিশ অবহিতকরণে এই ডায়েরি অত্যন্ত গুরুত্ববহ। অভিভাবকবৃন্দের অবশ্য কর্তব্য হচ্ছে প্রতিদিন ডায়েরি অনুসরণ করা।
ছাত্র, শিক্ষক ও অভিভাবক মুক্ত আলোচনা
- কোন অভিভাবক ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের নিকট অবস্থান করবেন না। কোন তথ্য জানার প্রয়োজন হলে ছুটির পরে স্ব-স্ব বিষয়ের শিক্ষকের সাথে সাক্ষাৎ করে জেনে নিবেন।
- এছাড়াও প্রতিমাসের শেষ সপ্তাহে যে কোন দিনে পিতামাতা স্ব-স্ব বিষয়ের শিক্ষকের সাথে আলোচনা করে তাদের সন্তানদের পড়াশুনার অগ্রগতি সম্পর্কে জেনে নিবেন।
- প্রতি মিড টার্ম এবং সেমিস্টার ফাইনালের পরে স্কুল কর্তৃপক্ষ পিতামাতা ও শিক্ষকমন্ডলী নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণ করে যে কোন সমস্যা সমাধানকল্পে আলোচনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি সংক্রান্ত পরামর্শ প্রদান করার জন্য সকল অভিভাবকগণকে আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানানো হল।
- অভিভাবকগণ অবশ্যই সঠিক সময়ে (ক্লাস শুরুর পূর্বে) সন্তানকে স্কুলে পৌঁছে দিবেন এবং ছুটির ১০ মিনিটের মধ্যে সন্তানকে স্কুল থেকে নিয়ে যাবেন।
- অভিভাবকগণ অবশ্যই টিউশন ফি চলতি মাসের ১০ (দশ) তারিখের মধ্যে পরিশোধ করবেন।
