পুরাতন ঢাকায় আন্তর্জাতিক মানের ব্যতিক্রমধর্মী একটি শিক্ষাঙ্গণ

An International and Exceptional Institution in Old Dhaka

পুরাতন ঢাকায় যুগোপযোগী আধুনিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ABC International School একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। উদীয়মান কিছু শিক্ষানুরাগী, সমাজসেবী এবং কিছু দক্ষ সংগঠকের সমন্বয়ে ABC International School – এর অগ্রযাত্রা। স্কুলের একাডেমিক দিক পরিচালনার জন্য ন্যস্ত রয়েছেন একদল উদীয়মান সুশিক্ষিত ও দক্ষ শিক্ষক/শিক্ষিকা। পাশাপাশি প্রশাসনিক এবং নিরাপত্তার দিক দেখাশুনার জন্য রয়েছেন কিছু দক্ষ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্তৃপক্ষ ভবিষ্যতে প্রতিষ্ঠানের আরো অগ্রগতির লক্ষ্যে যুগোপযোগী ও আধুনিক পদক্ষেপ গ্রহন করছেন। অভিভাবকগণ প্রতিষ্ঠানের উপর যে আস্থা রেখেছেন তা কর্তৃপক্ষ যথাযথভাবে পালন করতে সর্বদা সচেষ্ট।

সুযোগ্য পরিচালনা পর্ষদের যথাযথ দিকনির্দেশনায় এবং অধ্যক্ষের তত্ত্বাবধানে প্রতিবছর ১লা জানুয়ারি হতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বাংলা মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃত নির্ধারিত পাঠ্যপুস্তক এবং শিক্ষাক্রম অনুসরণ করে পাঠদান করা হয়। বর্তমানে বাংলা মাধ্যমে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের সুব্যবস্থা রয়েছে।

Scroll to Top