পুরাতন ঢাকায় আন্তর্জাতিক মানের ব্যতিক্রমধর্মী একটি শিক্ষাঙ্গণ

An International and Exceptional Institution in Old Dhaka

সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। মহান আল্লাহর অশেষ কৃপায় কোমলমতি শিশুদের সুশিক্ষা প্রদানের জন্য এবং দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে পুরাতন ঢাকার রহমতগঞ্জে ২০০৫ সালে মোঃ কামাল হোসেনের একান্ত প্রচেষ্টায় ABC International School প্রতিষ্ঠিত হয়। যা ইতিমধ্যে একটি আন্তর্জাতিক মানের স্কুল হিসেবে অত্র এলাকায় পরিচিতি লাভ করেছে। আধুনিক নগরায়নের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পুরাতন ঢাকায় সন্তোষজনক বৈজ্ঞানিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বড়ই অভাব। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ABC International School আধুনিক শিক্ষার যাবতীয় সুবিধাসহ আপনার সন্তানকে দিচ্ছে আনন্দের মধ্য দিয়ে শিক্ষার সুনিশ্চয়তা। সুদীর্ঘ শিক্ষা জীবনের অভিজ্ঞতা সম্পন্ন প্রয়াত প্রিন্সিপাল প্রফেসর সেলিনা বেগম এবং প্রতিষ্ঠাতা মোঃ কামাল হোসেনের তত্ত্বাবধানে এক ঝাঁক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানের আলোকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত পুরাতন ABC International School টি পরিচালিত হয়ে আসছে। উল্লেখ্য ২০২১ সালে প্রিন্সিপাল প্রফেসর সেলিনা বেগমের তিরোধানের পর মোঃ কামাল হোসেন স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।

ABC International School থেকে প্রতি বছর শত শত মেধাবী ছাত্র-ছাত্রী তৈরি হচ্ছে। বিগত সমাপনী পরীক্ষাগুলোতে প্রাথমিক বৃত্তিসহ জিপিএ-৫ পেয়ে সবাই উর্ত্তীণ হয়েছে। পাশাপাশি রাজধানীর নামকরা স্কুলগুলোতে প্রতি বছর অসংখ্য ছাত্র-ছাত্রী বিভিন্ন ক্লাসে ভর্তির সুযোগ নিচ্ছে। আমরা মানসম্মত শিক্ষক ও মানসম্মত শিক্ষাপদ্ধতি নিয়ে আমাদের অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছার জয়যাত্রা অব্যাহত রেখেছি।

একটি শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আমাদের অসচেতনতার ফলে আমরা নিজেরাই বিরাট সম্ভাবনাময় শিশুর জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। জন্মের পরপরই একটি শিশু তার পারিপাশির্^কতাকে অনুকরণ করতে শুরু করে। কাজেই পরিবারের বড়দের হতে হয় ভদ্র, মার্জিত, শিক্ষিত ও সচেতন। শিশুর জীবনের একটি বিশেষ স্তরে তাকে সামাজিক আচার-আচরণ ও নিয়ম-কানুন শিক্ষা দেয়া উচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেশ পিছিয়ে রয়েছে। কাজেই উপরোক্ত সমস্যার পরিপ্রেক্ষিতে উক্ত তিন প্রকার শিক্ষার সমন্বয়ে শিশুর পরিপূর্ণ জীবন বিকাশের অভিপ্রায়ে ABC International School এর আত্মপ্রকাশ।

জাতীয় শিক্ষাক্রমের প্রতি লক্ষ্য রেখে কিছু পরিবর্তন ও সংযোজন সহ আমরা আন্তর্জাতিক মান সম্পন্ন কারিকুলাম অনুসরণ করে থাকি যাতে শিক্ষার ক্ষেত্রে জাতীয় চাহিদা পূরণ করা যায়। উন্নত বিশ্বের অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির সাথে সঙ্গতি রেখে ABC International School পরিচালিত। ABC International School –  এ বর্তমানে English Medium ও বাংলা মাধ্যমে শিক্ষাক্রম চালু রয়েছে। এছাড়া লেখা পড়ার পাশাপাশি রয়েছে খেলাধুলা, শিক্ষা সফর এবং ক্লাস পার্টি।

Scroll to Top